ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বোমেলের হাতেই বেলজিয়ামের দায়িত্ব, চুক্তি ২০২৮ ইউরো পর্যন্ত

#

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই, ২০২৬,  5:26 PM

news image

সমঝোতার ভিত্তিতে রুডি গার্সিয়ার বিদায়ের পর বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক মার্ক ফন বোমেল। ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বেলজিয়ামের দায়িত্ব পালন করবেন ৪৯ বছর বয়সী এই কোচ। আগামী ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন ফন বোমেল। তার নিয়োগের বিষয়টি বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং বোমেল- উভয় পক্ষই নিশ্চিত করেছে। বেলজিয়ামের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফন বোমেল বলেন, “বেলজিয়ামের কোচ হতে পারাটা সত্যিই সম্মানের। এই দলে দুর্দান্ত সব খেলোয়াড় এবং প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছে। কোচিং স্টাফদের সঙ্গে এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহসী।” এটাই হবে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ফন বোমেলের প্রথম দায়িত্ব। ২০১৮-১৯ মৌসুমে পিএসভি আইন্দহোভেনের মাধ্যমে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। সবশেষ বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের দায়িত্বে ছিলেন ফন বোমেল। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটিকে বেলজিয়ান প্রো লিগ, বেলজিয়ান কাপ এবং বেলজিয়ান সুপার কাপের শিরোপা জিতিয়ে সফল সময় কাটান তিনি। এর আগে , ৬২ বছর বয়সী রুডি গার্সিয়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বেলজিয়ামের প্রধান কোচের পদ ছাড়েন। এরপর থেকেই তার উত্তরসূরি হিসেবে ফন বোমেলের নাম আলোচনায় ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম