সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, 3:29 PM
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, 3:29 PM
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ৬টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে সেখানেই অবস্থান করছে। লঘুচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে মাছ ধরতে যেতে না করতে বলা হয়েছে।