ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের
নিজস্ব প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২৬, 3:14 PM
নিজস্ব প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২৬, 3:14 PM
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের
পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) সকালে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল। নিহতরা হলেন—পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তার আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি সম্পর্কে আলী আজগর খোকনের স্ত্রী ও সন্তান।