ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ভারতের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের তেলের দামে ফের ঊর্ধ্বগতি, হরমুজ প্রণালিতে হামলার উদ্বেগ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা জিম্বাবুয়ের ৩৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

জিম্বাবুয়ের ৩৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর, ২০২৬,  11:20 AM

news image

টেস্ট ক্রিকেটে ৩৪ বছর পর বিরল এক কীর্তির পুনরাবৃত্তি ঘটিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের ফিফটির দেখা পেয়েছে দলটি। এর আগে ছেলেদের টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটেছিল মাত্র একবার, ১৯৯২ সালে জিম্বাবুয়ের অভিষেক টেস্টে।


পাকিস্তানের হয়ে অভিষেকেই ফিফটি করেছেন তায়াব আরিফ, মোহাম্মদ তাহা ও আরাফাত মিনহাস। তায়াব ৫৭, তাহা ৫১ এবং আরাফাত করেছেন ৫২ রান।


১৯৯২ সালে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে অভিষেকেই ফিফটি পেয়েছিলেন তিন ব্যাটসম্যান। গ্র্যান্ট ফ্লাওয়ার করেছিলেন ৮২ রান, ডেভ হটন করেছিলেন ১২১ এবং অ্যান্ডি ফ্লাওয়ারের ব্যাট থেকে এসেছিল ৫৯ রান। এত দিন ছেলেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তিন অভিষিক্তের ফিফটির একমাত্র নজির ছিল সেটিই।


রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ইনিংসে অভিষিক্ত তিনজনের পাশাপাশি ফিফটি পেয়েছেন বাবর আজম ও সৌদ শাকিল। শাকিল খেলেছেন ইনিংসের সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস। তাঁদের ব্যাটিংয়ে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৪ রানে।


জবাবে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। এখনো পাকিস্তানের চেয়ে ৩২০ রানে পিছিয়ে সফরকারীরা। দিন শেষে ধনঞ্জয়া ডি সিলভা ২২ এবং কামিন্দু মেন্ডিস ৪০ রানে অপরাজিত আছেন।


শ্রীলঙ্কার টপ অর্ডারের তিন ব্যাটসম্যান লাহিরু উদারা, পাসিন্দু সুরিয়াবান্দারা ও দিনেশ চান্দিমাল সাজঘরে ফিরেছেন। পাকিস্তানের হয়ে অভিষিক্ত পেসার সাকিব খান দুটি উইকেট নিয়েছেন। তাঁর শিকার উদারা ও চান্দিমাল। অন্য উইকেটটি নিয়েছেন মোহাম্মদ আব্বাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম