ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

ভারতের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

#

স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর, ২০২৬,  11:27 AM

news image

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রায় পূর্ণশক্তির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের নেতৃত্বাধীন ১৪ সদস্যের এই দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটাররাও। চোট কাটিয়ে প্রথম টেস্ট থেকেই খেলার লক্ষ্য টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর। 


২০২৪ সালে ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এই প্রথম সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল। সেবারই প্রথমবারের মতো ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।


নিউজিল্যান্ডের ঘোষিত দলে জায়গা হয়নি চোটে থাকা বেন সিয়ার্স ও জ্যাক ফোকসের। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় নেই উইল ও’রুর্কও। তাদের জায়গায় দলে যুক্ত হয়েছেন জ্যাকব ডাফি। এ বছরের শুরুতে ইংল্যান্ড সফর করা দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন এই স্কোয়াডে। ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ঘরের মাঠে তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছিল কিউইরা।


ভারত সিরিজের দলে আছেন টম ল্যাথাম, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।


দলের প্রধান কোচ রব ওয়াল্টারের সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকবেন জ্যাকব ওরাম। বিদায়ী ব্যাটিং কোচ লুক রনকির পাশাপাশি নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেবেন বিজে ওয়াটলিং। আগামী ১৬ নভেম্বর থেকে দায়িত্ব শুরু করবেন তিনি।


আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনের সেলো বেসিন রিজার্ভে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।


একনজরে নিউজিল্যান্ডের স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম