ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৬,  3:26 PM

news image

চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেন না।

এ অবস্থায় চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি। চিকিৎসকদের সেবাদান নিয়ে তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসক যেকোনো দেশের চিকিৎসক থেকে কোনো অংশে কম নয়।

অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সাধারণ মানুষের কাছে পৌঁঁছে দিতে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি আরও বলেন, এটি কার্যকর করা গেলে অনেক জটিল রোগ থেকে সহজেই সুস্থ হবে মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম