ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে: আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৫,  6:40 PM

news image

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলোয় একমত হতে এবং ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে। এ জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ আহ্বান জানান। ড. আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য হলো সকলের সঙ্গে আলোচনা করে একটি সনদ প্রস্তুত করা। যে বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, শুধু সেগুলোর ওপর ভিত্তি করেই সনদটি তৈরি করা হবে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ঐকমত্যের মাধ্যমে একটি সনদ তৈরির জন্য প্রত্যেক পক্ষকেই কিছু ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয়, বরং সাংবাদিকদেরও সহযোগিতা ও ইতিবাচক আলোচনার মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, কমিশন এ ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করবে এবং সাংবাদিকদেরও সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে একটি অভিন্ন অবস্থানে আসার জন্য উৎসাহিত করা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম