ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ

#

৩০ আগস্ট, ২০২৬,  10:33 PM

news image

স্টাফ রিপোর্টার: বরগুনার বামনায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও খেলাধুলামুখী করার লক্ষ্যে উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে বামনা উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: নিকহাত আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনির প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুহুল আমীন শরীফ।

​উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফুর রহমান শিমুলের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  মো. সালাউদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক ঈসা খন্দকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা মো: ইব্রাহিম মুক্তাদি সিকদার, বামনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির জোমাদ্দার ও সদস্য সচিব সজিব হোসেন মুন্না সহ যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠান শেষে বামনা উপজেলার স্থানীয় ক্রীড়ামোদী তরুণ ও সংগঠনগুলোর মাঝে ফুটবল  হস্তান্তর করা হয়।

​আয়োজকরা জানান, উপজেলার যুবসমাজকে মাদক, নেশা এবং ক্ষতিকারক মোবাইল ক্যাসিনোর হাত থেকে রক্ষা করে সুস্থ ও গঠনমূলক ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চার এই ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলার যেকোনো ক্লাব বা তরুণদের কোনো ক্রীড়া সামগ্রীর প্রয়োজন হলে উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক বা সদস্য সচিবের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তারা বামনার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম