ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৬,  5:19 PM

news image

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়াকে একদম সহজীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেছেন, শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় সব ধরনের জটিলতা ও সমস্যা এখন অনেক কমে এসেছে।


রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি দেশের শিক্ষা খাতের উন্নয়নে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট) খাতের ব্যাপক প্রসারের কথা তুলে ধরেন।


শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে, বিশেষ করে কারিগরি ও টিভেট সেক্টরে চীনের সঙ্গে একটি মজবুত সম্পর্ক গড়ে তুলতে কাজ চলছে। এ লক্ষ্যেই কারিগরি শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে চীন সফর করা হয়েছে।


দেশটির বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শিক্ষিত জনবল নিতে আগ্রহী বলে জানান মন্ত্রী। তিনি বলেন, চীন সফরকালে তাদের শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ’ মডেলটি পর্যবেক্ষণ করা হয়েছে এবং বাংলাদেশও এই কার্যকর মডেলটি সফলভাবে অনুসরণ করতে চায়। এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ, স্টুডেন্ট এক্সচেঞ্জ, টিচার এক্সচেঞ্জ ও ভাষা কোর্স চালু করা হবে।


চীনে শিক্ষার সুযোগ নিয়ে মন্ত্রী জানান, সেখানে বাংলাদেশি ছেলেমেয়েদের জন্য কম খরচে আন্তর্জাতিক মানের পড়াশোনার সুবর্ণ সুযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম ব্যয়ে সেখানে কোয়ালিটি এডুকেশন পাওয়া যায় এবং তারা আকর্ষণীয় স্কলারশিপও দিচ্ছে।


এই সহযোগিতার অংশ হিসেবে চীনের যৌথ অংশীদারত্বে বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ ও পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে সেদেশের রেপ্লিকা হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর ফলে দ্রুত সার্টিফিকেট, ট্রেনিং ও ডিপ্লোমা কোর্স শেষ করে শিক্ষার্থীদের দক্ষ করে বহির্বিশ্বের শ্রমবাজারে পাঠানো সম্ভব হবে বলে মনে করেন মন্ত্রী।


ভিসা জটিলতা নিরসনের বিষয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, চীন থেকে আসা ভাষা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল ছিল, যা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আরও সহজীকরণের আশ্বাস পাওয়া গেছে।


এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার বিষয়টি মন্ত্রিসভায় বিষদ আলোচনার পর একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সদস্য হিসেবে শিক্ষামন্ত্রী জানান, স্টুডেন্ট ভিসা এখন পুরোপুরি সহজ করা হয়েছে এবং যাতায়াতের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।


প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় শিক্ষা খাতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো (এমওইউ) দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে কাজ করতে ভবিষ্যতে তারা আবারও চীন সফর করবেন এবং খুব শিগগিরই শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণসহ কর্মমুখী অ্যাকশন-ওরিয়েন্টেড প্রোগ্রাম চালু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম