ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৬,  3:43 PM

news image

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।


খাদ্যমন্ত্রী বলেন, ‘এখানে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম এগুলো আছে, সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারব।’


দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় খাদ্য মজুদের পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। কারণ দেশে যেকোনো পরিস্থিতি সামাল দিতে পারি, ঠিক সেভাবেই মজুদের ব্যবস্থা করা হচ্ছে।’


খাদ্যের বাজারে সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আসলে আমি তো দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক দিন হয়েছে। অতএব আমাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কী হচ্ছে। তারপর এ বিষয়ে মতামত দিতে পারব।’


পরিদর্শনের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম