ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বিস্ফোরণ, কোচকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ বেলিংহামের

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২৬,  6:56 PM

news image

নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে জয়ের আনন্দের মধ্যেই দলটির শিবিরে নতুন অস্বস্তির জন্ম দিয়েছে কোচ থমাস টুখেল ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের প্রকাশ্য মতবিরোধ।

কোয়ার্টার ফাইনালের পর টুখেল ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করলেও দলের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ জানান। তিনি বলেন, ফলাফল দারুণ হলেও ইংল্যান্ডের খেলায় ছিল অনেক ভুল এবং দলটি কিছুটা ভাগ্যের সহায়তায় জিতেছে।

তবে কোচের মূল্যায়নের সঙ্গে একমত নন বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বলেন, প্রচণ্ড গরমের মধ্যে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা ও আলেকজান্ডার সরলথদের মতো খেলোয়াড়দের বিপক্ষে খেলা মোটেও সহজ ছিল না।

সাংবাদিকদের তিনি বলেন, ‘হয়তো তিনি জানেন না, ওই পরিস্থিতিতে হালান্ড, ওডেগার্ড, নুসা ও সরলথের বিপক্ষে খেলাটা কেমন। এই দলের বিপক্ষে খেলা সহজ নয়। তিনি যা খুশি বলতে পারেন।’

টুখেল ও বেলিংহামের মধ্যে এ ধরনের টানাপড়েন অবশ্য নতুন নয়। প্রায় এক বছর আগে বেলিংহামের মাঠের আচরণ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন টুখেল। পরে তিনি সেই মন্তব্যের জন্য ক্ষমাও চান।

বিশ্বকাপের আগে টুখেল বলেছিলেন, ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকাদের জন্যও একাদশে জায়গা নিশ্চিত নয়। তবে মাঠের পারফরম্যান্সে সব সমালোচনার জবাব দিয়েছেন ২৩ বছর বয়সী বেলিংহাম। নরওয়ে ও মেক্সিকোর বিপক্ষে টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হলেও বেলিংহামের প্রশংসা করতে ভোলেননি টুখেল। তিনি বলেন, ‘আর কিছু বলার নেই। প্রতিটি ম্যাচেই সে এটা করে। সে বিশ্বমানের খেলোয়াড়।’ আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম