ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০৫ মে, ২০২৬,  12:27 PM

news image

মাঠের বাইরের নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সান্তোসে সতীর্থ তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি। ঘটনাটি গত রবিবার অনুশীলনের সময় ঘটে, যার পরপরই সান্তোস ক্লাব অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ইএসপিএন সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় ড্রিবল করে নেইমারকে কাটিয়ে যান রবিনহো জুনিয়র। এতে ক্ষুব্ধ হয়ে নেইমার তরুণ এই ফুটবলারের ওপর চড়াও হন। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, এক খেলোয়াড়ের বিরুদ্ধে আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ তারা গুরুত্ব সহকারে দেখছে। ঘটনার সময় নেইমার নাকি রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা এসে পরিস্থিতি সামাল দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন রবিনহো জুনিয়র। ক্লাব জানিয়েছে, বোর্ডের নির্দেশে নেইমার জুনিয়র ও রবিনহো জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত ক্লাবের আইন বিভাগ পরিচালনা করছে। গ্লোবোস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন—গালিগালাজ, ধাক্কা দেওয়া এবং চড় মারা। এছাড়া নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে তিনি নিজের চুক্তি বাতিলের বিষয়েও ক্লাবের সঙ্গে আলোচনা করতে চান। এদিকে নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। তবে ঘটনার পর তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন এবং খেলোয়াড়ের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলে একসময় রবিনহোর সঙ্গে খেলেছেন নেইমার। গত মৌসুমে সান্তোসের মূল দলে জায়গা পাওয়া রবিনহো জুনিয়র চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচ খেলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম