ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

#

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর, ২০২৬,  2:20 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার এড়ানো নিশ্চিত করেছে ভারত। হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকল সফরকারীরা।


দুই দিন ধরে চলা বৃষ্টির প্রভাব পড়ে ম্যাচে। কয়েক দফা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। পরে বৃষ্টি থামলে দুই ইনিংস ৪০ ওভার করে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।


টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তবে খেলোয়াড়েরা মাঠে নামার আগেই আবার বৃষ্টি শুরু হয়। বারবার মাঠ পরিদর্শন ও কভার সরানোর চেষ্টা করেও খেলা আয়োজন সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।


এই ম্যাচে ভারতের একাদশে কোনো পরিবর্তন ছিল না। অন্যদিকে নিউজিল্যান্ড ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে নেয় ম্যাথু ফিশারকে।


সিরিজে টিকে থাকতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে নিউজিল্যান্ডকে। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত হবে শেষ দুটি ওয়ানডে। তবে টেস্ট সিরিজের প্রস্তুতির কারণে শেষ দুই ম্যাচে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, হেনরি নিকলস, টম ল্যাথাম ও নাথান স্মিথকে পাবে না স্বাগতিকরা।


অন্যদিকে টেস্টের প্রস্তুতি নিতে শেষ দুই ওয়ানডেতে খেলবেন না ভারতের অধিনায়ক শুবমান গিল ও লোকেশ রাহুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম