ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৬,  4:34 PM

news image

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজারদর সহনীয় রাখতে ১০ ধরনের খাদ্যপণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন বাকিতে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় আমদানিকারকরা এখন পণ্য এনে পরে মূল্য পরিশোধ করতে পারবেন। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।


নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রমজানে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকরা আগেভাগে পণ্য আমদানির প্রস্তুতি নিতে পারবেন। এতে বাজারে সরবরাহের ঘাটতি ও মূল্যবৃদ্ধির চাপ কমবে বলে আশা করা হচ্ছে।


তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর বাড়তি মূল্যচাপ তৈরি হোক, বাংলাদেশ ব্যাংক তা চায় না। তাই আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।


সার্কুলারে বলা হয়েছে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে কিছু পণ্য বাকিতে আমদানির সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে রমজানের প্রয়োজন বিবেচনায় গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের তালিকা সম্প্রসারণ করা হয়েছে।


এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। পাশাপাশি নতুন সুবিধার বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানাতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম