ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং

‘গোল্ডেন শু’ জিতলেন হ্যারি কেইন

#

স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট, ২০২৬,  11:04 AM

news image

ইউরোপের সেরা গোলদাতার মুকুট আবার ফিরে আসছে এফসি বায়ার্ন মিউনিখে। যার নেপথ্যে রেকর্ড গড়া হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের শীর্ষ গোলদাতা হিসেবে বায়ার্ন তারকা এই ফরোয়ার্ড দ্বিতীয়বারের মতো জিতলেন 'গোল্ডেন শু'।


এর আগে ২০২৪ সালেও তিনি এই স্বীকৃতি পেয়েছিলেন। আগামী ১৯ আগস্ট বায়ার্ন মিউজিয়ামে কেইনের হাতে এই ট্রফি তুলে দেওয়া হবে।


এর মধ্য দিয়ে কেইন সেই ফুটবলারদের তালিকায় যোগ দিলেন, যাঁরা দুবার গোল্ডেন শু জিতেছেন। তাঁর চেয়ে বেশিবার কেবল লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোই এই পুরস্কার পেয়েছেন।


গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫টি ম্যাচে কেইন মোট ৭৩টি গোল করেছেন এবং ৮টি গোলে সহায়তা করেছেন। এর মাধ্যমে একবিংশ শতাব্দীতে একক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। কেবল ২০১১-১২ মৌসুমে মেসিই তাঁর চেয়ে বেশি গোল করেছিলেন।


৩৩ বছর বয়সী এই তারকা টানা তৃতীয় বছরের মতো বুন্দেসলিগার শীর্ষ গোলদাতার মুকুট জিতেছেন এবং ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছেন। এছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার রেকর্ডও এখন কেইনের দখলে।


ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হিসেবে কেইন বাছাইপর্ব এবং মূল টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ গোল করে ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ফুটবলে দেশকে তাদের সেরা সাফল্য এনে দিয়েছেন। থ্রি লায়ন্সদের সর্বোচ্চ গোলদাতা কেইন এখন বিশ্বকাপ ইতিহাসেরও সবচেয়ে সফল ব্রিটিশ ফুটবলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম