ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

৭২ বছরের অপেক্ষার অবসান, আবেগে ভাসলেন সুইস কোচ

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই, ২০২৬,  11:30 AM

news image

৭২ বছর পর আবারও বিশ্বকাপের শেষ আটে উঠেছে সুইজারল্যান্ড। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়া এই জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার ভাষায়, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল সুইসরা।

ঐতিহাসিক এই সাফল্যের পর ইয়াকিন বলেন, এখনও পুরো বিষয়টি উপলব্ধি করতে পারছেন না। ম্যাচের আবহ যেন এখনো কাটেনি। খেলোয়াড়দের লড়াই, ধৈর্য ও কৌশলগত শৃঙ্খলার প্রশংসা করে তিনি বলেন, এই অর্জন দলের প্রতিটি সদস্য ও সমর্থকদের জন্য বিশেষ এক মুহূর্ত।

ম্যাচ পরিকল্পনা নিয়েও কথা বলেন সুইস কোচ। তিনি জানান, বদলি খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে বিশেষভাবে টাইব্রেকারের কথা মাথায় রেখেই মাঠে নামানো হয়েছিল। শুরুতে মানসিক দৃঢ়তার পরীক্ষা ছিল, পরে বলের দখল বাড়াতে কৌশলগত পরিবর্তন আনা হয়। শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হওয়ায় আনন্দ আরও বেড়েছে।

টাইব্রেকারে কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট আড়াআড়ি দণ্ডে লাগে। আর কুচো হার্নান্দেসের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। অন্যদিকে সুইজারল্যান্ডের হয়ে একমাত্র শট লক্ষ্যভ্রষ্ট করেন ম্যানুয়েল আকাঞ্জি।

জয়সূচক শেষ শট থেকে গোল করেন রুবিন ভার্গাস। সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে ইয়াকিন বলেন, শেষ শটের আগে মাথায় অসংখ্য চিন্তা ঘুরছিল। বল জালে জড়াতেই যেন সব আবেগ একসঙ্গে বিস্ফোরিত হয়। তার মতে, এমন অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।

শেষ আটে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। শেষ ষোলোতে ২-০ গোলে পিছিয়ে থেকেও মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী শনিবারের সেই লড়াইয়ের বিজয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ চারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম