ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

৬৬ রান করলেই চ্যাম্পিয়ন ভারত

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  9:27 PM

news image

নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে মামুলি টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে ভারতের বোলিং তোপে সুবিধান করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৫ রান তুলতে পেরেছে তারা। শ্রীলঙ্কার মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছে। দশ নম্বরে নামা ইনোকা রানাভিরা ২২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ওশাদি রানাসিংঘের ব্যাট থেকে এসেছে ১৩ রান। ভারতের পক্ষে রেনুকা সিং ৩ ওভারে ৫ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন। এছাড়া রাজেশ্বরী গায়েকওয়াদ ও স্নেহ রানা দুটি করে উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার দুই ব্যাটার রানআউট হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম