ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

#

স্পোর্টস ডেস্ক

২০ মে, ২০২৬,  10:45 AM

news image

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথের মাঠে ১-১ গোলের ড্রয়ে স্বপ্নভঙ্গ পেপ গার্দিওলার দলের, আর তাতেই উৎসবে মেতেছে উত্তর লন্ডনের ক্লাবটি।

মঙ্গলবার রাতে ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। তবে প্রথমার্ধেই বড় ধাক্কা খায় তারা। বোর্নমাউথের হয়ে ইলি জুনিয়র কোপি গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না।

শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরান। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ড্রয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে সিটির সংগ্রহ দাঁড়ায় ৭৮ পয়েন্টে। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮২। ফলে শেষ ম্যাচের আগেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের শিরোপা।

এটি ক্লাবটির ইতিহাসে ১৪তম লিগ শিরোপা। ইংলিশ ফুটবলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল গানাররা। এরপর কেটে গেছে দুই যুগেরও বেশি সময়। অবশেষে মিকেল আরতেতার হাত ধরে আবারও লিগ সিংহাসনে ফিরল আর্সেনাল।

এই সাফল্যের পেছনে পরোক্ষ নায়ক হয়ে উঠেছেন বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা। আরতেতার ছোটবেলার বন্ধু ইরাওলার দল সিটিকে রুখে দিয়ে শুধু বন্ধুকেই উপহার দেননি, নিজেদের ক্লাবের ইতিহাসেও লিখেছেন নতুন অধ্যায়। 

এই ড্রয়ের সুবাদে আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে বোর্নমাউথ। এমনকি তাদের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও জেগে উঠেছে।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় গার্দিওলা বলেন, কঠিন এক ম্যাচ ছিল এটি। টানা ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ছিল। তবুও সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে। শেষ মুহূর্তে গোল পেলেও সেটি যথেষ্ট হয়নি।

প্রতিদ্বন্দ্বী দলের সাফল্যেও উদারতা দেখিয়েছেন এই স্প্যানিশ কোচ। আর্সেনাল ও মিকেল আরতেতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারা এই শিরোপার যোগ্য এবং এটি তাদের জন্য বিশেষ এক মুহূর্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম