ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৬,  3:39 PM

news image

২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার সময়সূচি নিয়ে আরও একবার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে আগেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখন আবার মতামত উঠে আসায় বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তিনি বলেন, পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে এ নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। প্রয়োজনে আবার স্টেকহোল্ডারদের সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করা হবে। রমজানকে কেন্দ্র করে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। শিক্ষামন্ত্রী বলেন, রোজার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। আগে পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের, তবে রোজার কারণে তা জানুয়ারির শুরুতে আনা হয়। তিনি আরও বলেন, এখন অনেকে বলছেন রোজার পরে পরীক্ষা শেষ করা উচিত। বিষয়টি নিয়ে আবার আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণে সবার মতামত গুরুত্ব দেয়া হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করেই কাজ করছে। তিনি বলেন, পাবলিক ওপিনিয়ন ও শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া দুই বিষয়ই বিবেচনায় নিতে হবে। সিলেবাস শেষ না করে পরীক্ষা নেয়া সম্ভব নয়। সরকার ইতিমধ্যে রুটিন ঘোষণা করলেও পরিস্থিতি বিবেচনায় সেটি পুনর্বিবেচনার দরজা খোলা রয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম