ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৬,  4:18 PM

news image

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।


আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের স্বাক্ষরে এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।


সময়সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।


সময়সূচিতে উল্লেখ করা হয়, প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।


গত ৫ নভেম্বর ফরম পূরণ শুরু হয়েছিল, ৯ নভেম্বর এ প্রক্রিয়া শেষ হয়েছে। নির্ধারিত সময়ে ৪ লাখেরও কিছু বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইংরেজিতে। ইংরেজি বিষয়ে পুনঃপরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন।


ফরম পূরণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়। আইসিটিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন ফরম পূরণ করেছে। আর তৃতীয় অবস্থানে থাকা রসায়ন বিষয়ে ২৭ হাজার ৪৬৬ জন ফরম পূরণ করেছে। এ তিনটি বিষয়ের বাইরে আরও কিছু বিষয়ে অল্পসংখ্যক শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম