ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২০২২ সালে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করেছে মাউশি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২১,  10:46 PM

news image

আগামী বছর (২০২২ সাল) শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৮৫ দিন ছুটি রেখে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব আলমগীর হুছাইন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। আদেশে আগামী বছরের বিভিন্ন পরীক্ষার সময়সূচি ও ফলাফল প্রকাশের তারিখও নিদিষ্ট করা হয়েছে।

এতে বলা হয়, আগামী বছর প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকবে। যেসব দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তা তুলে ধরা হলো। সরস্বতী পূজা (৫ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১৬ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-মিরাজ/ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (১ মার্চ), জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ), শুভ দোলযাত্রা (১৮ মার্চ), শব-ই-বরাত (১৯ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পবিত্র রমজান/বৈসাবি/বাংলা নববর্ষ/ইস্টার সানডে/শব-ই কদর/জুমাতুল বিদা/মে দিবস/ঈদ উল ফিতর (৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩১ দিন) এ ছাড়া বুদ্ধ পূর্ণিমা (১৫ মে), পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ (৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৫ দিন), হিজরি নববর্ষ (৩১ জুলাই), আশুরা (৯ আগস্ট), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট), শুভ জন্মাষ্টমী (১৮ আগস্ট), আখেরি চাহাব সোম্বা (২১ সেপ্টেম্বর), ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আট দিন (১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ছুটি থাকবে। শ্যামা পূজা (২৪ অক্টোবর), ফাতেহা-ই ইয়াজদাহম (৭ নভেম্বর), শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে ১৩ দিন (১৫ থেকে ২৯ ডিসেম্বর) ছুটি থাকবে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে। এ ছাড়া প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন।

আগামী বছরের পরীক্ষার সময়সূচি

সূচি অনুযায়ী আগামী বছরের অর্ধ বার্ষিক/প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জুন থেকে ১৫ জুনের মধ্যে। এ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ২ জুলাই। আর নির্বাচনী পরীক্ষা ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে, ফলাফল প্রকাশ ৫ নভেম্বর। এ ছাড়াও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে, ফলাফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম