ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

১৬ কোটিতে বিক্রি রোনালদোর বিরল কার্ড

#

স্পোর্টস ডেস্ক

২৫ মে, ২০২৬,  11:12 AM

news image

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস সময়ের একটি বিরল ট্রেডিং কার্ড রেকর্ড দামে বিক্রি হয়েছে। ২০১৮ সালের ‘পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ সংস্করণের কার্ডটি সম্প্রতি ১৩ লাখ ৫০ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৫৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। ‘ফ্যানাটিকস কালেক্ট’ কর্তৃপক্ষ ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে। এটাই এখন পর্যন্ত রোনালদোর কোনো ট্রেডিং কার্ডের সর্বোচ্চ বিক্রিমূল্য। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি কার্ডের রেকর্ড এখনো লিওনেল মেসির দখলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে মেসির ‘২০০৪ পানিনি মেগা ক্রাকস পিএসএ ১০’ রুকি কার্ড বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি ৩৬ লাখ। ফুটবল কার্ডের ইতিহাসে প্রথম ১০ লাখ ডলারের সীমা অতিক্রম করেছিল পেলের রুকি কার্ড। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সেটি বিক্রি হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার ডলারে। সর্বোচ্চ দামের তালিকায় সেটি বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। এর আগে গত ২২ মে রোনালদোর আরেকটি কার্ড ৪ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়ে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। ‘২০১৫ পানিনি ফ্ললেস ফিনিশেস ব্ল্যাক’ সংস্করণের সেই কার্ডে ছিল রোনালদোর অটোগ্রাফও। নতুন রেকর্ড গড়া ‘২০১৮ পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ কার্ডটি সংগ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণের। কারণ, এই সংস্করণের মাত্র একটি কপি তৈরি করা হয়েছিল। কমিক বইধাঁচের নকশার জন্য ‘পানিনি কাবুম’ সিরিজ দীর্ঘদিন ধরেই সংগ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ২০১৮ সালে ৫০ জন খেলোয়াড়কে নিয়ে বিশেষ এই সেট বাজারে আসে। এটি শুধুমাত্র ‘পানিনি রিওয়ার্ডস’ কর্মসূচির মাল্টিস্পোর্ট প্যাকের মাধ্যমে পাওয়া যেত। সাধারণ সংস্করণের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছিল একক ‘গ্রিন ১/১’ সংস্করণ, যা সংগ্রাহকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। ২০১৩-১৪ মৌসুমে পানিনি ইনোভেশন বাস্কেটবল কার্ডের মাধ্যমে ‘কাবুম’ ডিজাইনের যাত্রা শুরু হয়। পরে এটি ফুটবলসহ অন্যান্য খেলাতেও জনপ্রিয়তা পায়। এদিকে আল নাসরের হয়ে প্রথমবার সৌদি প্রো লিগ জয়ের আনন্দে আছেন রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই আসন্ন বিশ্বকাপের জন্য পর্তুগালের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম