ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

১১৪ বছর পর এমন কিছু দেখলো চেলসি

#

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল, ২০২৬,  11:03 AM

news image

চেলসির চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষীণ আশায় আরও বড় ধাক্কা লাগল। গতকাল মঙ্গলবার তাদেরকে ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করল ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়ার অন্যতম দাবিদার ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন।  ব্লুদের হারিয়ে তাদের কোচ লিয়াম রোজেনিয়রের ওপর চাপ বাড়াল ব্রাইটন। ফের্ডি কাদিওগলু, জ্যাক হিনশেলউড ও বদলি খেলোয়াড় ড্যানি ওয়েলবেকের গোলে চেলসিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে গেল তারা। ১৯১২ সালের পর প্রথমবার কোনো গোল না দিয়ে টানা পাঁচটি লিগ ম্যাচ হারল চেলসি। পিছিয়ে পড়ে বিরতির পর খেলতে নেমে অ্যামেক্স স্টেডিয়ামে সফরকারী সমর্থকদের অশালীন স্লোগানের শিকার হন রোজেনিয়র। তারপর আরও দুটি গোল হজম করে ব্লুরা। ইনজুরির কারণে সাইডলাইনে ছিলেন আক্রমণভাগের তিন খেলোয়াড় কোল পালমার, এস্তেভাও ও জোয়াও পেদ্রো। পুরো ম্যাচে লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি তারা। ম্যাচ শেষে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পেছনে থাকল এক ম্যাচ বেশি খেলা চেলসি। ৩ মিনিটে কাদিওগলুর গোলে এগিয়ে যায় চেলসি। এক ঘণ্টার আগেই হিনশেলউড ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ওয়েলবেক করেন তৃতীয় গোল। চেলসির যখন বাজে সময় কাটছে, তখন ব্রাইটন ফর্মের তুঙ্গে। শেষ ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট আদায় করে মহাদেশীয় ফুটবল খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা। শেষ দিকে রোজেনিয়রের পক্ষে স্লোগান দিয়ে স্বাগতিক সমর্থকরা সফরকারীদের কাটা ঘায়ে নুনের ছিটা দেন, যিনি খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ব্রাইটনে কোচিং শুরু করেছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম