ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কোয়াড ঘোষণা করল ৫২ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া কঙ্গো

#

স্পোর্টস ডেস্ক

১৯ মে, ২০২৬,  4:58 PM

news image

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) আনুষ্ঠানিকভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। এর মাধ্যমে ৫২ বছর পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে ‘দ্য লেপার্ডস’ নামে পরিচিত দলটি। দেশটি এর আগে শুধুমাত্র ১৯৭৪ বিশ্বকাপেই অংশগ্রহণ করেছিল। সে সময় অবশ্য দেশটির নাম ছিল জায়ারে। এবার ডিআর কঙ্গো নামেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখছে আফ্রিকার দলটি।

ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসআব্রের অধীনে দলটি খেলবে গ্রুপ ‘কে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল, কলম্বিয়া এবং উজবেকিস্তান । বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটি হিসেবে বিবেচিত এই গ্রুপে ফিরতি মঞ্চে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে দ্য লেপার্ডসরা। ডিআর কঙ্গোর বিশ্বকাপ স্কোয়াডে আছেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা উইঙ্গার নিউক্যাসল ইউনাইটেডের ইয়োয়ানে উইসা। এছাড়া লা লিগার ক্লাব রিয়াল বেতিসে খেলা সেদরিক বাকাম্বু, ওয়েস্ট হ্যামের অ্যারন ওয়ান-বিশাকা ও নাথান এমবাকু ও লিলের ক্যান্সেল এমবেম্বাও আছেন ২৬জনের স্কোয়াডে।

বিশ্বকাপে ডিআর কঙ্গোর চূড়ান্ত স্কোয়াড: 

গোলরক্ষক: ম্যাথেউ ইপোলো (স্ট্যান্ডার্ড লেইগে), তিমোথি ফায়ুলু (এফসি নোয়াহ), লিওনেল এমপাসি (লে হাভ্রে);

ডিফেন্ডার: ডাইলান বাতুবিনসিকা (লারিসা), রকি বুশিরি (হাইবারনিয়ান), গেদন কালুলু (আরিস লিমাসল), স্টিভ কাপুয়াদি (উইডজেউ উডজ), জরিস কায়েম্বে (রেসিং গেঙ্ক), আরথুর মাসুয়াকু (লসঁ), ক্যান্সেল এমবেম্বা (লিলে), অ্যাক্সেল তুয়ানজেবে (বার্নলি), অ্যারন ওয়ান-বিশাকা (ওয়েস্ট হ্যাম);

মিডফিল্ডার: থিও বোনগোন্দা (স্পার্তাক মস্কো), ব্রায়ান চিপেঙ্গা (সিডি কাস্তেওন), মেশাক এলিয়া (আলানিয়াস্পোর), গায়েল কাকুতা (লারিসা), এডো কায়েম্বে (ওয়াটফোর্ড), নাথানায়েল এমবাকু (মন্তেপিলিয়ের), সামুয়েল মুথুস্বামী (অ্যাট্রোমিতস), এনগা'লায়েল মৌকাকু (লিলে), চার্লস পিকেল (এস্পানিওল), নোয়াহ সাদেকি;

ফরোয়ার্ড: সেদরিক বাকাম্বু (রিয়াল বেতিস), সিমন বাঞ্জা (আল জাজিরা), ফিস্টন মায়েলে (পিরামিডস এফসি) ও ইয়োয়ানে উইসা।

কোচ: সেবাস্তিয়ান দেসআব্রে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম