ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌম্যের লজ্জার রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২৪,  8:50 PM

news image

অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় ধরা দিলো বাংলাদেশ দলের হাতে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু’দলের সর্বশেষ সিরিজও ২-১ ব্যবধানে গেছে লঙ্কানদের পকেটে। তার ওপর বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে। আজও লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডাররা। তবে হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে শেষদিকে ধুঁকতে ধুঁকতে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে শূন্য রানে আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার। এতে বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেয়েছেন সৌম্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে ১৩ বার রেকর্ড শূন্য রানে আউট হয়েছেন সৌম্য। তবে সৌম্য একা নয়, আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও সমান সংখ্যকবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন। শূন্য রানে আউট হওয়া তালিকায় দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তাই তাদেরও লজ্জার বিশ্বরেকর্ডের শঙ্কা বা সম্ভাবনা আছে। লঙ্কানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। ধনঞ্জয়া ডি সিলভার বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন সৌম্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম