ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:34 AM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

 

ঘটনার দুই দিন পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ৩ জন হলেন,সজিব, সামিয়া এবং শিশু সামিন।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে গরু, ছাগল ও ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারা সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈদ্যার বাজার এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি নদীর মাঝে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে গিয়ে ডুবে যায়।


​দুর্ঘটনার পরপরই ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন থেকেই একই পরিবারের হেলাল উদ্দিন এবং তার তিন সন্তান নিখোঁজ ছিলেন।


​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের মধ্যে শনিবার সকালে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ গৃহপ্রধান হেলাল উদ্দিনের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম