সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, 11:27 AM
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, 11:27 AM
সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে স্ত্রী রোজিনা বেগমকে (৩৫) গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সকালে স্ত্রী রোজিনা বেগমকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বাবুল মিয়া। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, ঘটনার পর প্রতিবেশীরা বাবুল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রনি আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।