ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

সিএমপি কমিশনারের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, সতর্ক পুলিশের

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৫,  5:42 PM

news image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিতর্কিত মন্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে।  এ বিষয়টি নিয়ে শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিএমপির পক্ষ থেকে এক সতর্কবার্তা দেওয়া হয়েছে। সিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এ সতর্কবার্তায় ওই অ্যাকাউন্টের কোনো পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার না করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিএমপির। সতর্কবার্তায় কমিশনার হাসিব আজিজের নামে খোলা ফেইক অ্যাকাউন্টটির একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে। ওই স্ক্রিনশটে দেখা যায়, ফেইক অ্যাকাউন্টটিতে হাসিব আজিজের কর্মস্থলের অফিসিয়াল একটি ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই অ্যাকাউন্টে ১২০০ জনের বেশি ফেসবুক বন্ধু রয়েছে। সিএমপির সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ‘৮ আগস্ট দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নাম ব্যবহার করে খোলা একটি ফেইক ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত বক্তব্য সম্বলিত পোস্ট শেয়ার হতে দেখা গেছে। বিষয়টি পুলিশ কমিশনারের দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ ফেইক অ্যাকাউন্ট। অনুগ্রহ করে এই অ্যাকাউন্টের কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করবেন না। বিভ্রান্তি ও মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকুন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম