ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাতকানিয়ায় পার্কিংয়ে রাখা ৩ বাসে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২৩,  5:57 PM

news image

চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তার পাশে পার্কিংয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা। সোমবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে তিনটি বাসই ভস্মীভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাতকানিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম কারনাইম হুমায়ূন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মডেল মসজিদের একটু দক্ষিণে ওই বাসগুলো নিজস্ব ডিপোতে ছিল।  পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল করত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম