ঢাকা ১৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী

#

১৭ ফেব্রুয়ারি, ২০২৬,  1:21 PM

news image

ফেনী প্রতিনিধি: ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে বিএনপি প্যানেল। আর জামায়াত প্যানেল বিজয়ী হয়েছে ৪টি পদে । ভোট গণনা শেষে সোমবার দিবাগত রাত (মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক। নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে ফরিদ উদ্দিন খান নয়ন ও সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদসহ ১০ জন নির্বাচিত হন। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে মুহাম্মদ শহিদুল ইসলাম ও মো. সামছু উদ্দিন মানিক, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসীন আরাফাত তারেক ও চারটি সদস্য পদে নির্বাচিত হন আবদুল্লাহ আল মামুন জুয়েল, মো. মনির উদ্দিন সোহাগ, আরিফুল ইসলাম এবং মো. আবদুর রহিম সুজন। আর জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন বিন ওয়াদুদ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান এবং দুটি সদস্য পদে নির্বাচিত হন শাহীদুল হক ও নাঈম উদ্দিন নির্বাচিত হন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান। এর আগে উৎসবমুখর পরিবেশে সমিতি ভবনে সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার ৩৪৬ জন আইনজীবীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২৬ জন। এক বছর মেয়াদের কমিটিতে ১৫ পদের বিপরীত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন প্রার্থী। প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেয় বিএনপি ও জামায়াত। এছাড়া টানা দ্বিতীয়বার নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ প্যানেল। এর আগে আওয়ামী লীগের নেতৃত্বে এক প্যানেল ও বিএনপি-জামায়াত অন্য প্যানেলে নির্বাচন করে আসছিল। ১৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ থাকলেও সংসদ নির্বাচনের কারণে ইসির নির্দেশনায় স্থগিত হয়ে যায়। অতিরিক্ত সাধারণ সভা ডেকে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ফেনী জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ৩৪৬ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম