ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২৬,  5:36 PM

news image

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুকে গলা কেটে করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মনিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।  নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫), ছেলে হোসাইন (৪), পাশের ঘরের আব্দুস সাত্তারের ছেলে জোবায়ের (৬)।  এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোমনা থানার ওসি মোরশেদুল আলম। পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী জহিরুল ইসলামের ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোক এসে দেখে তিনটি লাশ পড়ে আছে। এ সময় স্থানীয়রা প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। হোমনা থানার ওসি মোরশেদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম