ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার নতুন পরিকল্পনা শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে যে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা

শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৬,  12:32 PM

news image

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জয়ী প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা। শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়াচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। যদিও এর আগে সকালে শপথ না নেয়ার কথা বলেছিলো জামায়াতের একজন শীর্ষ নেতা। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এই প্রতিক্রিয়া জানান জামায়াতের ওই নেতা। কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যাবে।’ এর আগে, শপথ গ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।  সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিন ধাপে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম