ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৬,  1:17 PM

news image

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম রমজান থেকে শুরু করে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। এতে ইফতারের পানি বহনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। বিজ্ঞপ্তিতে মেট্রোরেলে ইফতারের পানীয় সম্পর্কেও বার্তা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, রোজায় ইফতারে পানি পান করার নিমিত্ত প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মি. লি. পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স বা এন্ট্রি ও এক্সিট গেটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে। এছাড়া শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোয় এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম