ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৪ রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর স্মার্ট কার্ডধারী কৃষকরা ঋণে অগ্রাধিকার পাবেন দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি ছয় অতিরিক্ত সচিবসহ ৮ কর্মকর্তাকে বদলি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির কর্মীদের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতুড়ি দিয়ে দরজা ভেঙে সোহেলের ঘরে প্রবেশ করি: রামিসার বাবা

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৬,  4:32 PM

news image

মাসখানেকেরও বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর আলোচনা চললেও আপাতত আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন না সাবেক এই অধিনায়ক। তার জাতীয় দলে ফেরা এখনো নির্ভর করছে দেশের চলমান আইনি ও প্রক্রিয়াগত পরিস্থিতির ওপর। মঙ্গলবার (৭ এপ্রিল) পূর্বাচলে ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, সাকিবের জাতীয় দলে খেলা নির্ভর করবে তার দেশে ফেরা এবং নির্বাচকদের মূল্যায়নের ওপর। বুলবুল বলেন, সাকিবের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে আসার পর আমাদের নির্বাচকরা যদি মনে করে সাকিব খেলার জন্য তৈরি, খেলবে। আর আসাটার তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু অন্যান্য প্রক্রিয়াগত ঝামেলা আছে, সেগুলো তো ক্রিকেট বোর্ডের অধীনে নেই।এর আগে, শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠুও একই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সাকিবের ফেরা অনেকটাই নির্ভর করছে তার বিরুদ্ধে থাকা মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর।  এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, নিজের দেশে ফেরা এবং রাজনীতি নিয়ে কথা বলে আলোচনার কেন্দ্রে চলে আসেন সাকিব। বিষয়টি নিয়ে দিনভর আলোচনা-সমালোচনার পর সোমবার(৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে অবস্থান পরিষ্কার করেন তিনি। সাকিব লিখেছেন, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই। রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়। পোস্টের শেষাংশে জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথাও জানান এই বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি লেখেন, আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী। সব মিলিয়ে, সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার দরজা পুরোপুরি বন্ধ না হলেও, তা এখনো নির্ভর করছে মাঠের বাইরের নানা বাস্তবতা, আইনি জটিলতা এবং নির্বাচকদের সিদ্ধান্তের ওপর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম