ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, বাস্তবায়নও লাগবে: রাজনৈতিকদের আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৫,  2:14 PM

news image

জুলাই সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, সংস্কার বাস্তবায়নও লাগবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য করেন তিনি। আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজকে চতুর্থ সভা। প্রক্রিয়ায় অনুঘটকের কাজ করছি। বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে প্রস্তাবনা দেয়া হয়েছে।’ এর আগে ছয়টি প্রক্রিয়ার প্রস্তাব দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাবনা দেবে। রাজনৈতিক দলগুলো একমত হলে সুপারিশ করা হবে সরকারের কাছে।’ কমিশনের সহ-সভাপতি বলেন, ‘শেষ বিচারে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার এবং দলগুলোর। ঐকমত্য তৈরি হলে দ্রুততার সঙ্গে তা সম্ভব হবে।’ সকালে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সবার স্বাক্ষরিত রাজনৈতিক দলিল করতে তাগিদ দিয়েছেন ড. ইউনূস। কারা স্বাক্ষর করবেন, তাদের নামসহ থাকবে। ১৫ অক্টোবরের কাছাকাছি সময়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের স্বাক্ষর সমাপ্ত করতে চান জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘সামনে নির্বাচন, সবার ব্যস্ততা রয়েছে। তাই ১৫ অক্টোবরের আগেই শেষ করতে চাই।’ রাজনৈতিক দলগুলো একমত হলে বিশেষজ্ঞদের সঙ্গে আর বসার প্রয়োজন হবে না বলেও জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি। তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের দায় অর্পিত হয়েছে। শুধু সনদ স্বাক্ষর করাই দায় শেষ নয়। এই সংস্কার বাস্তবায়ন করতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম