ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরে গেল আরব আমিরাতে

#

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  4:26 PM

news image

শ্রীলঙ্কায় এশিয়া কাপ হচ্ছে না, তা আগেই অনেকটা নিশ্চিত ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো মাত্র। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে দেশটি থেকে এশিয়া কাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি ডি সিলভা সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছেন, তাঁদের দেশে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। তাই এসিসি আসরটি সিরিয়ে নেয় সেই দেশ থেকে। এসিসি এক বিবৃতিতে জানিয়েছে,  ‘শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, অনেক আলোচনার পর এসিসি এই সিদ্ধান্তে পৌঁছেছে টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব নয়।

তাই সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়াই উপযুক্ত হবে।’ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়ে খুশি আরব আমিরাত ক্রিকেট বোর্ড। দেশটির ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, ‘এশিয়া কাপের নতুন ভেন্যু হওয়ায় আমরা গর্বিত। আমরা মুখিয়ে আছি দলগুলোকে আমন্ত্রণ জানানোর জন্য।’ আগের সূচি অনুযায়ী ২৭ অগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। আর ফাইনাল হওয়ার কথা ১১ সেপ্টেম্বর। আপাতত সূচিতে কোনো পরিবর্তন হয়নি। এদিকে আসরটি আয়োজনের ক্ষেত্রে এগিয়ে ছিল বাংলাদেশও। তবে শেষ পর্যন্ত আরব আমিরাতে হচ্ছে আসরটি। বাংলাদেশে এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করেছিল। শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নেবে। আর সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর, হংকংয়ের মধ্য থেকে বাছাই পর্ব খেলে আসবে দুটি দল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম