ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৩,  5:02 PM

news image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে ধানখেত দেখতে গিয়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুর ৩টায় সাপের কামড়ের পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মণ্ডলিয়াপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে আয়নাল হক (৩৮)। জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে আয়নাল তার ধানখেত দেখতে যান। এ সময় বোরো খেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে তাকে দ্রুত বারমারী খ্রিস্টান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ জানান, বুধবার দুপুরে হাসপাতালে আনার আগেই আয়নাল হকের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম