ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল সোনার দাম বাড্ডার ফার্নিচার কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিত্যক্ত লোহায় হচ্ছে মারণাস্ত্র ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড ডার্ক ওয়েবে ১৫ কোটির বেশি ড্রাইভিং লাইসেন্স, তদন্তে এফবিআই বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল দুই গোলে পিছিয়ে থেকেও জিতল ইন্টার মিলান দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু

#

আইটি ডেস্ক

১৯ আগস্ট, ২০২৬,  5:21 PM

news image

মুনাফার লোভে শিশুদের ইচ্ছাকৃতভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে আসক্ত করার অভিযোগ নাকচ করেছে মেটা প্ল্যাটফর্মস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে গত মঙ্গলবার এ নিয়ে ঐতিহাসিক মামলার বিচার শুরু হয়েছে। দেশটির ২৯টি অঙ্গরাজ্যের একটি জোট মেটার বিরুদ্ধে এই মামলা লড়ছে। তারা মেটার কাছ থেকে শত শত কোটি ডলার জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়িক নীতিতে বড় পরিবর্তনের দাবি জানাচ্ছে।


মামলার অভিযোগে বলা হয়েছে, মেটা তাদের অ্যাপগুলোকে এমনভাবে তৈরি করেছে, যাতে অল্প বয়সী ব্যবহারকারীরা সহজেই আসক্ত হয়ে পড়ে। ফলে তাদের মধ্যে উদ্বেগ, মানসিক অবসাদ ও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। একই সঙ্গে অ্যাপগুলোর নিরাপত্তা নিয়েও মেটা ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে।


শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেগান ও’নিল জুরিদের বলেন, মেটার ব্যবসায়িক মডেল হলো, ‘ব্যবহারকারীদের আসক্ত করা, তাদের বেশিক্ষণ আটকে রাখা, তথ্য হাতিয়ে নেওয়া এবং জনসাধারণের কাছে সত্য গোপন করা।’ তিনি আরও বলেন, ‘মেটা দেখেছে, যত কম বয়সে একটি শিশু এই অ্যাপ ব্যবহার শুরু করবে, প্রতিষ্ঠানের জন্য সেটা ততই ভালো।’ শুনানিতে মোসেরিকে পাঠানো একটি অভ্যন্তরীণ ই-মেইল তুলে ধরে ও'নিল দাবি করেন, কর্মীরা ইনস্টাগ্রামকে ‘নেশা’ এবং নিজেদের ‘মাদক বিক্রেতা’ হিসেবে দেখতেন।


অন্যদিকে মেটার আইনজীবী পল স্মেড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে কারও কারও সমস্যায় পড়ার বিষয়টি স্বীকার করলেও একে কোনোভাবেই আসক্তি বলা যায় না বলে দাবি করেন। তিনি বলেন, মেটা এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সব সময় সেবা উন্নত করতে চান, একে ঝুঁকিপূর্ণ করতে নয়।


ছয় সপ্তাহের এই বিচারপ্রক্রিয়ায় জাকারবার্গ এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে সাবেক কর্মী ফ্রান্সিস হগেনের তথ্যের ভিত্তিতে ২০২৩ সালে এ মামলার সূত্রপাত হয়। বিচারপ্রক্রিয়া শুরুর পর আদালতের বাইরে ক্ষতিগ্রস্ত অভিভাবকেরা বিক্ষোভ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম