NL24 News
০১ এপ্রিল, ২০২৩, 3:33 PM
শাহজাদপুরে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ী-লুঙ্গী-গামছার হাট ক্রেতা শূন্য
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলায় অবস্থিত মখদুম শাহ,দৌলা ইয়ামিনি রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ, এই পবিত্র মাটিতে রয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারী বাড়ীর পাশে রয়েছে শাহজাদপুরের বিখ্যাত তাঁতের শাড়ী লুঙ্গি ও গামছার হাট, শাহজাদপুর ঐতিহ্যবাহী তাঁত শিল্প এলাকা, এখানে বেশিরভাগ মানুষের ব্যবসা বাণিজ্য তাতঁ শাড়ী কাপুড়ের হাট কেন্দ্রিক, সপ্তাহে চারদিন শনি রবি মঙ্গল ও বুধবার প্রান্তিক কাপুর ব্যবসায়ীরা বিভিন্ন আইটেমের কম দাম বেশি দামের মানসম্মত শাড়ী লুঙ্গী গামছা পাইকারি বিক্রয়ের জন্য বসরা সাজিয়ে বসে।
কাপড় হাটের শাড়ী লুঙ্গীর বেচাকেনা ভালো না হলে কাপুর হাট কেন্দ্রিক অন্যান্য সকল ব্যবসায়ীর বেচাকেনা ভালো হয়না, কাপুড় ব্যবসার সাথে শাহজাদপুর সব ব্যবসা বাণিজ্য জরিত, করোনা কালীন সময়ে প্রান্তিক তাঁতিগণ ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেনার দায়ে তারা দিশেহারা, ধারদেনা করে বিভিন্ন এনজিও থেকে সূদে টাকা তুলে নুতুন স্বপ্ন দেখেছিল রমজানের ঈদ উপলক্ষে ভালো ব্যবসা হবে দেনা পরিশোধ করা যাবে কিন্তু দুঃখের বিষয় ছয় মাস আগে থেকে অস্বাভাবিক সুতার দাম বৃদ্ধি হওয়ার কারণে প্রান্তিক তাতিগণ শাড়ি লুঙ্গির ন্যায্য দাম পাচ্ছে না এই সিজনেও তারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে নারায়ণগঞ্জ সূতা ব্যবসায়ী সিন্ডিকেট অস্বাভাবিক সূতার দাম বৃদ্ধি করার কারণে তাদের শাড়ি ও লুঈী উৎপাদনে অনেক খরচ বেড়ে যায়।
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে দেশ ক্রান্তিকাল পার করছে দেশে অর্থনৈতিক মন্দা বিরাজ করছে, সে জন্য ব্যবসায়ীরা রোযার মাসেও সঠিক দাম পাচ্ছেনা, হাটে বিভিন্ন জেলা হতে ব্যাপারী আসার সংখ্যা অনেক কম হওয়া কারণে ব্যবসা মন্দা ভাব বিরাজ করছে। মানুষের হাতে তেমন টাকা পয়সা নেই ইনকামে বাড়েনি, যার কারণে সুতার দাম বৃদ্ধি হলেও শাড়ী লুঙ্গির দাম বাড়ানো যায়নি, যার জন্য প্রান্তিক তাঁতি পাওয়ারলুম হ্যান্ডলুম মালিকগণ অর্থনৈতিকভাবে চরম দুর্দশার মধ্যে পড়েছে সরো জমিন ঘুরে দেখা যায় সরকারি প্রণোদনার টাকা প্রান্তিক তাঁতিদের হাতে যাচ্ছে না কিছু সুবিধাবাদী ব্যক্তিদের হাতে সরকারি প্রণোদনা টাকা চলে যাচ্ছে যাদের কোন দেশি তাত হ্যান্ডলুম পারলুম তেমন কিছুই নেই।
বিসিক তাঁত বোর্ডের কর্মকর্তাবৃন্দ এর সাথে সুবিধাবাদী কিছু অসাধু ব্যক্তির যোগ সাজো সে সরকারি প্রণোদনার টাকা লোপাট হচ্ছে, যার কারণে প্রান্তিক তাঁতিগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো রকম সুবিধা পাচ্ছেনা, বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করে আশু সমাধান চায় প্রান্তিক শাড়ি লুঙ্গী উৎপাদনকারী হ্যান্ডলুম পাওয়ালুম প্রান্তিক ব্যবসায়ী বৃন্দ।তাঁতি সম্প্রদায় আজ দেওলিয়া,ধংস তাঁত শিল্প, বস্ত্র মন্ত্রলয় নিরব।নারায়নগন্জ সুতা মাফিদের খপ্পরে তাতি সম্প্রদায়,দেখার কেউ নাই।