ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্রান্সকে ইসরায়েলের ফাঁদে পা না দেয়ার সতর্কবার্তা ইরানের সিদ্ধিরগঞ্জে যুবককে নৃশংসভাবে হত্যা শারজাহ টেস্টে চালকের আসনে জিম্বাবুয়ে রাবিতে ভর্তির আবেদন শুরু আজ যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বিপর্যয়, পরিবহনমন্ত্রীকে বরখাস্তের দাবি সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শারজাহ টেস্টে চালকের আসনে জিম্বাবুয়ে

#

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬,  11:07 AM

news image

শারজাহ টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। ফলে এখনো ১৮০ রানে পিছিয়ে রয়েছে তারা। দিনের শুরুতে ব্যক্তিগত ৯৬ রানকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। 


এই নিয়ে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন এই বর্ষীয়ান ক্রিকেটার। যদিও সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি তিনি। ২১৭ বলে ১৪টি চার ও ১ ছক্কায় ১১৯ রান করে আউট হয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩৩৯ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। আফগানিস্তানের পক্ষে একাই ৭ উইকেট শিকার করেন নাসির খান।


জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ৮ রানেই আউট হয়ে যান ওপেনার সেদিকুল্লাহ আতাল। এরপর দ্রুত ফিরে যান আব্দুল মালিকও। তৃতীয় উইকেট জুটিতে রহমানুল্লাহ ও রহমত শাহ খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেননি তারা। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানেই থামে আফগানরা। ফলে ১৮০ রানে পিছিয়ে থেকেই প্যাভিলিয়নে ফিরে তারা।


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। ফলে সিরিজের শেষ টেস্টে জয় তুলে নিতে মরিয়া থাকবে দুই দলই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম