ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দশকেও বিদেশিনির্ভরতা কাটেনি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে বঙ্গোপসাগরের লঘুচাপ রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিটরুট খেলে যে উপকারগুলো মিলতে পারে রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হার আজ বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় তেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্রান্সকে ইসরায়েলের ফাঁদে পা না দেয়ার সতর্কবার্তা ইরানের সিদ্ধিরগঞ্জে যুবককে নৃশংসভাবে হত্যা শারজাহ টেস্টে চালকের আসনে জিম্বাবুয়ে রাবিতে ভর্তির আবেদন শুরু আজ

ফ্রান্সকে ইসরায়েলের ফাঁদে পা না দেয়ার সতর্কবার্তা ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬,  11:11 AM

news image

সুপারমার্কেটের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ ঘিরে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


শনিবার (১৪ নভেম্বর) ফ্রান্সের প্রতি সতর্কবার্তা দিয়ে সংস্থাটি বলেছে, ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার ফাঁদে যেন পা না দেয় প্যারিস। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শত্রুতা উসকে দিতে এবং ইউরোপের সমর্থন আদায় করতে ইসরায়েল এসব অভিযোগ ব্যবহার করছে বলে দাবি করেছেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি। অভিযোগগুলোকে ‘হাস্যকর’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোহেব্বি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে আইআরজিসি বেসামরিক নাগরিকদের কখনোই লক্ষ্যবস্তু করে না। এর আগে সোমবার ফ্রান্স সরকার জানায়, সাইবার হামলাগুলোর জন্য দায়ী আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার অধীন ‘শহিদ কাভেহ’ ইউনিট। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ থেকে ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।


মন্ত্রণালয় জানায়, হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ড এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্যারিস।


এছাড়া, এই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আরও নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগও নেবে তারা।তবে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে বেআইনি বিদেশি কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানায় তেহরান।


সূত্র: আনাদোলু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম