ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দশকেও বিদেশিনির্ভরতা কাটেনি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে বঙ্গোপসাগরের লঘুচাপ রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিটরুট খেলে যে উপকারগুলো মিলতে পারে রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হার আজ বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় তেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্রান্সকে ইসরায়েলের ফাঁদে পা না দেয়ার সতর্কবার্তা ইরানের সিদ্ধিরগঞ্জে যুবককে নৃশংসভাবে হত্যা শারজাহ টেস্টে চালকের আসনে জিম্বাবুয়ে রাবিতে ভর্তির আবেদন শুরু আজ

সিদ্ধিরগঞ্জে যুবককে নৃশংসভাবে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬,  11:10 AM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাঁর পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

‎

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বিশেষ করে তাঁর পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়। ‎খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিন নামে একজনকে আটক করে। 


স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে জানান রাকিবুল ইসলাম।


‎রাকিবুলের ভাষ্য, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম