ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে পুলিশে সোপর্দ

#

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:29 AM

news image

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী।


ভুক্তভোগী শিক্ষার্থী জানান, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে অভিযুক্ত যুবক তাকে অনুসরণ করতে শুরু করেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে অশালীন মন্তব্য করেন এবং মোবাইল নম্বর ও বন্ধুত্ব করার প্রস্তাব দেন। পরে ভুক্তভোগী দ্রুত বন্ধুদের বিষয়টি জানালে শিক্ষার্থী ও হলের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে মোটরসাইকেলসহ আটক করেন।


ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসান ফেরদৌস মাহিন বলেন, ‘রাত ১১টার দিকে আমার এক বন্ধু আমাকে ফোন দেন। পরে কল ব্যাক করলে সে কান্না করে জানায়, একজন মোটরসাইকেল নিয়ে তাকে উত্ত্যক্ত করছে। আমরা দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখানে যাই। গিয়ে দেখি, হলের নিরাপত্তাকর্মীরা ওই বাইকারকে ধরে রেখেছেন। পরে তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।’


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ‘আমরা অভিযুক্তকে পুলিশের কাছে দিয়েছি। দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তার নিরাপত্তার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখব।’


এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রাত ১১টার পর অটোরিকশার চলাচল বন্ধ রাখায় রাতে চলাচল ঝুঁকি তৈরি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম