ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শততম ম্যাচের জয়টা `স্মরণীয়' হয়ে থাকবে

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৬,  5:04 PM

news image

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত হলেও কেপ ভার্দের বিপক্ষে জয়টা সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, নিজের শততম ম্যাচে পাওয়া এই জয় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট জুড়েই চাপে ছিল আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্কালোনি স্বীকার করেন, পুরো দলকে ভোগান্তি, উদ্বেগ ও আবেগের মধ্য দিয়ে যেতে হয়েছে।

তবে কঠিন পরিস্থিতিতেও দলের লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেছেন এই আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘এই দল কখনও হাল ছাড়ে না।’

আর্জেন্টিনার দায়িত্বে এটি ছিল স্কালোনির শততম ম্যাচ। জয় পাওয়ায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার শততম ম্যাচে হারলে সেটা মাথা নষ্ট করে দেওয়ার মতো ব্যাপার হতো।’

নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে প্রভাব ফেলা ম্যাচগুলোর একটি হিসেবে কেপ ভার্দের বিপক্ষে এই লড়াইকে উল্লেখ করেন স্কালোনি। তিনি বলেন, ‘এটা ছিল খুব কঠিন একটি ম্যাচ। সবসময় ইতিবাচক দিকগুলোই দেখতে হবে। এই দল কখনও হাল ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। যখন বলা হয় সহজ কোনো প্রতিপক্ষ নেই, আজ তারা সেটাই প্রমাণ করেছে। তারা দুর্দান্ত একটি দল।’

কেপ ভার্দের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেছেন স্কালোনি। তার মতে, বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এবং কেপ ভার্দে তা মাঠে প্রমাণ করেছে।

নিজের শততম ম্যাচে পরাজয়ের সম্ভাবনা তাকে কতটা ভাবিয়ে তুলেছিল, সেটিও অকপটে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘দুঃস্বপ্নের মতো হতো। অবশ্যই আমার ১০০টি ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে।’

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও এই ম্যাচ আর্জেন্টিনাকে পরের পর্বের আগে সতর্ক বার্তাও দিয়ে গেল বলে মনে করছেন স্কালোনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম