ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  5:16 PM

news image

এক ম্যাচ পর আবার জালের দেখা পেলেন আর্লিং হালান্ড। তাতেই নতুন এক মাইলফলকে পা রাখলেন তিনি, গড়লেন রেকর্ড। কোনও এক ইউরোপিয়ান ক্লাবের হয়ে দ্রুততম শত গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসলেন নরওয়ের তারকা।

প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে রেকর্ডটি একার করে নেওয়ার জোরাল সম্ভাবনা জাগিয়েছিলেন হালান্ড। কিন্তু গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে জালের দেখা পাননি তিনি, ম্যাচটি গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি।

চারদিন পরই অপেক্ষা ফুরালো হালান্ডের। ইতিহাদ স্টেডিয়ামে রবিবার (২২ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে নবম মিনিটে দারুণ গোলে কিংবদন্তির রেকর্ডটি স্পর্শ করেন তিনি।

সাভিনিয়োর রক্ষণ চেরা পাসে বল স্পর্শ না করে সামনে এগিয়ে যান হালান্ড। আর্সেনালের দুই ডিফেন্ডার প্রাণপনে ছুটেও পাননি তার নাগাল। বিপদ দেখে ছুটে আসা দাভিদ রায়াও করতে পারেননি তেমন কিছু। প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করলেন ২৪ বছর বয়সী তারকা।

২০১১ সালে রেয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদোও ঠিক ১০৫ ম্যাচে ১০০টি গোল করেছিলেন। ২০২২ সালের মে মাসে সিটিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড গড়েন হালান্ড। পরের মৌসুমে সংখ্যাটা কমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি।

এবারও একই ছন্দে এগিয়ে, টানা তৃতীয়বারের মতো গোল্ডেন শু জয়ের পথে ছুটছেন হালান্ড। পাঁচ ম্যাচে ১০ গোল হলো তার, এক মৌসুমে যা দ্রুততম।

আগের এই রেকর্ডেও আছে তার নাম, ২০২২-২৩ আসরে ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন তিনি। তার আগে ১৯৯২-৯৩ আসরে সাবেক ইংলিশ ফরোয়ার্ড মিকি কোয়েন কভেন্ট্রি সিটির হয়ে সমান ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম