ঢাকা ০৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বহিষ্কৃত গাজী নজরুল: শিশির মনির মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাইট মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত যে কারণে দল নির্বাচন থেকে নিজেকে দূরে রাখেন তামিম দেশে মহামারি আকার ধারণ করেছে প্রাইভেট টিউশন : গণশিক্ষা প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বহিষ্কৃত গাজী নজরুল: শিশির মনির

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৬,  2:57 PM

news image

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার তার রয়েছে। রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী দেওয়া গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা বলেও মন্তব্য করেন শিশির মনির। এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়ার সমালোচনা করেছেন তিনি। তার অভিযোগ, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মানের তুলনায় পিছিয়ে রয়েছে। শিশির মনির বলেন, প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে এবং তথ্যভান্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে রাখা হয়েছে। এতে গুমের অভিযোগের কার্যকর তদন্ত ও তথ্য প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম