ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন এইচএসসি শুরু বৃহস্পতিবার, থাকবে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯ রাজনগরে সড়কে প্রাণ গেল মা-ছেলের তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, গভীর পর্যবেক্ষণে ভারত দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় পতন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, দিশেহারা মানুষ

রক্ষণভাগ নিয়ে নির্ভার আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২৬,  10:56 AM

news image

বিশ্বকাপে দারুণ ছন্দ নিয়ে এগিয়ে চলেছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাজসিকভাবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। গ্রুপ পর্বের তিন ম্যাচে জয় তুলে নেওয়া অ্যালবিসেলেস্তারা প্রতিপক্ষের জালে আটবার বল পাঠালেও গোল হজম করেছে মাত্র একটি। টুনার্মেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিতে আগামী শুক্রবার রাতে মায়ামিতে কেপভার্দের মুখোমুখি হবে কোচ লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বে আর্জেন্টিনাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে দলের ‘মজবুত’ রক্ষণভাগ।


যে কোনো দলের রক্ষণব্যুহ শক্তিশালী হলে বড় আসরে জেতা যায়। শক্ত প্রতিপক্ষকেও চ্যালেঞ্জ ছোড়া যায় অবলীলায়। গ্রুপ পর্বে গোলপোস্টের নিচে অনেকটা ‘অলস’ সময়ই কাটিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তেমন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি গত বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুটআউটে বীরত্ব দেখানো এ গোলরক্ষককে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসির করা ম্যাচ বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাত্র তিনবার গোলের ‘সত্যিকারের’ সুযোগ সৃষ্টি করতে পেরেছে প্রতিপক্ষ।


নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়নরা। যে ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় লাতিন ফুটবল পরাশক্তিরা। মূলত লঁ ফিনেক্সদের বিপক্ষে ম্যাচটিতেই রক্ষণভাগে কিছুটা চাপে পড়েছিল আর্জেন্টিনা। গোল পরিশোধে মরিয়া হয়ে খেলা কোচ পেতকোভিচের শিষ্যরা একবার মেসিদের জালে বলও পাঠাতে সক্ষম হয়। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হলে হাঁপ ছেড়ে বাঁচে অ্যালবিসেলেস্তারা। এ ছাড়া ডান প্রান্ত থেকে মোহামেদ আমুরার পোস্ট লক্ষ্য করে নেওয়া শট দক্ষতার সঙ্গে সেভ করেন মার্টিনেজ। সতীর্থদের কাছে ‘দিবু’ নামে পরিচিত এই গোলরক্ষককে ম্যাচে আর তেমন সমস্যায় পড়তে দেখা যায়নি।


আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় দল অস্ট্রিয়ার। যে দলটি জর্ডান ও আলজেরিয়াকে গুনে গুনে তিন গোল করে দিলেও মেসিদের তেমন কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি। আর্জেন্টিনার বিপক্ষে গোলের তেমন সুযোগই সৃষ্টি করতে পারেননি কোচ রালফ রাংনিকের শিষ্যরা। ম্যাচে ইউরোপীয় দলটির গোলের সেরা সুযোগ এসেছিল বাঁপ্রান্ত থেকে মার্সেল সাবিতজারের নেওয়া ফ্রিকিক থেকে। যে সুযোগটি সহজেই নস্যাৎ করেন মার্টিনেজ। টুর্নামেন্টে টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করা কোচ স্কালোনির শিষ্যরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ার দল জর্ডানের মুখোমুখি হয়। যে ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে একাদশ সাজান অ্যালবিলেসেস্তে কোচ। ম্যাচে লাতিন আমেরিকানরা প্রথমার্ধেই প্রতিপক্ষের বিপক্ষে দুই গোলে লিড নেয়। কিন্তু বিরতির পর ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের লো ক্রস থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান স্ট্রাইকার মুসা আল তামারি। বল মার্টিনেজের হাত ছুঁলেও দলকে গোল হজম থেকে বাঁচাতে পারেননি তিনি। এ গোলটি হজম না করলে ‘ক্লিন শিট’ নিয়েই গ্রুপ পর্বের লড়াই শেষ করতে পারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 


নকআউট পর্বের কঠিন লড়াইয়ের আগে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্বস্তি এনে দিচ্ছে রোমেরো, লিসান্দ্রো, ওতামেন্দি, সেনেসি, গঞ্জালো মন্টিয়েল, মলিনা, সিমোনে, মেদিনা ও তাগলিয়াফিকোকে নিয়ে গড়া দলের রক্ষণদুর্গ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম