ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মোহাম্মদ নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান

#

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই, ২০২৬,  11:18 AM

news image

আগামী ৫ আগস্ট ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। একই মাঠে ৭ আগস্ট দ্বিতীয় ম্যাচ শেষে উভয় দল বেলফাস্টে পাড়ি জমাবে। সেখানে ১০, ১২ এবং ১৫ আগস্ট সিরিজের বাকি তিনটি ম্যাচ হবে। আইরিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 

দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএলে) অংশ নিতে দলে নেই নবী। জিএসএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার। গত মাসে ভারত সফরে যাওয়া দল থেকে বাদ পড়েছেন ফরিদুল হক মালিক ও বিলাল সামি। আর চোটের কারণে দলে জায়গা পাননি স্পিনার মুজিব উর রহমান।

পেস আক্রমণ শক্তিশালী করতে দলে ফেরানো হয়েছে ফজলহক ফারুকী, ইয়ামিন আহমদজাই এবং সেলিম শাফিকে। দীর্ঘদিন পর দলে ফেরা ফারুকী ২০২৫ সালের ফেব্রুয়ারি সবশেষ ওয়ানডে খেলেছিলেন। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছেন এই পেসার। ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুই ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন ফারুকী। আহমদজাই ২০২২ সালের নভেম্বরে সবশেষ আফগানিস্তানের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন।

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো আফগানিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন রহমত শাহ। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন রহমানউল্লাহ গুরবাজ। ২০২১ সাল থেকে টেস্ট ও ওয়ানডেতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা রহমত শাহ ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক (৩৫.২২ গড়ে ৪,১২১ রান)।

অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই সিরিজ দিয়েই সাধারণ খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন হাশমাতুল্লাহ শহীদি। ২০২২ সালের জানুয়ারি থেকে গত মাসে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত মোট ৫৫টি ওয়ানডেতে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন।

আফগানিস্তান স্কোয়াড:

রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমাতুল্লাহ শহীদি, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটকিপার), নাঙ্গিয়াল খারোতি, রশিদ খান, এএম গজানফর, ইয়ামিন আহমদজাই, সেলিম শাফি, ফজলহক ফারুকী ও জিয়া উর রহমান শরিফী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম