ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মেসির কাণ্ড দেখে স্তব্ধ ইব্রাহিমোভিচ

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই, ২০২৬,  5:26 PM

news image

২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। এবার মিশরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার বাঁচা-মরার লড়াইয়ে প্রায় হেরে যাওয়া এক ম্যাচ একক নৈপুণ্যে ঘুরিয়ে দিয়ে আর্জেন্টিনাকে রূপকথার জয় এনে দিয়েছেন তিনি। মহানাটকীয় এই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। আর মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখে নিজের বিস্ময় লুকাতে পারেননি সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।

ম্যাচের চিত্রপট আর্জেন্টিনার জন্য মোটেও সহজ ছিল না। প্রথমার্ধে পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মেসি নিজেই। এরপর ম্যাচের ৬৭ মিনিটে জিকোর গোলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে গেলে আর্জেন্টিনার বিদায় একরকম নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু এর পরেই শুরু হয় আসল মেসি-ম্যাজিক। ম্যাচের ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর মাথায় নিখুঁত এক ক্রস বাড়িয়ে ব্যবধান ২-১ করেন মেসি। এর ঠিক চার মিনিট পর এক দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ২-২ সমতায় ফেরান তিনি। এই গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয় জয়সূচক গোলটি পায় আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন মেসি, সতীর্থরা তাকে কাঁধে তুলে নিয়ে উল্লাসে মেতে ওঠেন।

সাবেক বার্সেলোনা সতীর্থের এমন পারফরম্যান্স দেখে সিবিএস স্পোর্টস গলাজো-তে এসে ভূয়সী প্রশংসা করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি বলেন, মাঠের ভেতর মেসি যেন এক হিংস্র পশুর রূপ নিয়েছিলেন, যাকে আটকানোর সাধ্য কারও ছিল না। ও একাই ম্যাচটা টেনে নিয়ে গেছে। ইব্রাহিমোভিচ আরও যোগ করেন, যে মানুষটি ক্যারিয়ারে বিশ্বকাপ, ব্যালন ডি'অরসহ সম্ভাব্য সব ট্রফি জিতেছেন, যার ক্যারিয়ারের জীবনবৃত্তান্ত একদম নিখুঁত, তার ভেতর এখনো এমন ক্ষুধা এবং আবেগ দেখে সত্যিই অবাক হতে হয়।

চলতি বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসর খেলতে নেমে একের পর এক ইতিহাস নতুন করে লিখছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করার পর, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। আর মিশরের বিপক্ষের এই ম্যাচে অ্যাসিস্ট করার মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও এখন লিওনেল মেসি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম