ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

মেধা ও মননশীলতা বিকাশে বদ্ধপরিকর’—এই প্রত্যয়কে ধারণ করে দেশের অন্যতম স্বনামধন্য প্রথম শ্রেণির প্রকাশনা প্রতিষ্ঠান রয়েল পাবলিকেশন আয়োজন করেছে ‘রয়েল সাহিত্য সম্মাননা–২০২৬

#

২২ জুন, ২০২৬,  4:21 AM

news image

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ আয়োজন সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য উৎসবে পরিণত হয়। রয়েল পাবলিকেশনের কর্ণধার মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য, প্রকাশনা ও শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জন লেখক, কবি, সাহিত্যিক ও প্রচ্ছদশিল্পীকে সম্মাননায় ভূষিত করা হয়।

 ‘সেরা পাণ্ডুলিপি পুরস্কার’ বিভাগে সাহিত্য সম্মাননা লাভ করেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও প্রখ্যাত লেখক ডা. অরূপরতন চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক জামসেদ ওয়াজেদ, কথাসাহিত্যিক খান আখতার হোসেন,  উম্মে কুলসুম ঝুমু, অভিনেত্রী সিফাত নুসরাত এবং অধ্যাপক রোকেয়া বেগম। এছাড়াও সাহিত্য, প্রকাশনা ও শিল্প-সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও বেশ কয়েকজন গুণী লেখক, কবি, সাহিত্যিক ও প্রচ্ছদশিল্পীকে সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানটি অলংকৃত করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক ও মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ডা. অরূপরতন চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক জামসেদ ওয়াজেদ, বীজবিস্তার ফাউন্ডেশনের সভাপতি ড. এম. এ. সোবহান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক অশোক ধর।

বক্তারা তাঁদের বক্তব্যে সাহিত্যচর্চার প্রসার, নতুন লেখকদের বিকাশ এবং একটি মননশীল, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে সাহিত্য ও সংস্কৃতির অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সৃজনশীল চিন্তার অন্যতম শক্তিশালী অনুষঙ্গ। এ ধরনের আয়োজন নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণময় সাহিত্যিক সম্মিলনে। সম্মাননা প্রদান, সাহিত্যভাবনার আদান-প্রদান, বই ও প্রকাশনা নিয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর এ আয়োজন উপস্থিত সকলের কাছে হয়ে ওঠে স্মরণীয়, তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী।

রয়েল পাবলিকেশন এর প্রকাশক মো. মনিরুল ইসলাম রয়েল  জানান, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাওয়ার পাশাপাশি দেশের মেধাবী ও প্রতিশ্রুতিশীল লেখকদের উৎসাহিত করতে ভবিষ্যতেও রয়েল পাবলিকেশনের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম